a)Who ব্যক্তির পরিবর্তে বসে এবং বিভিন্ন case- এ ইহার রুপের পরিবর্তন ঘটে ।যেমন-
Nominative Objective possessive
who (কে) whom (কাহাকে) whose( কাহার)
b)which ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে এবং অনেকের মধ্যে বাছিয়া লইয়া প্রয়োগ করা হয়। যেমন-
which is your brother?(তোমার ভাই কোনটি?)
Which of the flowers do you like?(তুমি কোন ফুলটি পছন্দ কর?)
c)What বস্তুর পরিবর্তে ত্ত পেশা বুঝাইতে ব্যবহৃত হয়।যেমন -
What is your father?(তোমার বাবা কি করেন?)
What is that thing?(ঐজিনিষটি কি?)
Tuesday, December 15, 2009
Interrogative pronoun
Friday, December 11, 2009
Pronoun and its classification
Interrogative pronoun :- প্রশ্ন জিঞ্জাসা করিতে যে pronoun ব্যবহৃত হয় তাহাকে Interrogative
pronoun বলে।Who,which,what,whose,ইত্যদি Interrogative
pronoun. What is your name?
Who are you?
Whom have you called?
Which pen do you like?
Whose watch is this?
এখানে what,who,whom, which, whose দ্বারা প্রশ্ন করা হইয়াছে।অতএব
ইহারা Interrogative pronoun.
pronoun and its classification
First person:- Sentence এ যিনি কথা বলেন , তিনি First person.Example:-I shall go to Dhaka.
এছাড়া me,my ,we,us, our ইত্যাদি হল first person এর উদাহরণ।
Secondperson:- যাকে কথা বলা হয়,তিনি second person.Example:-You will come here tomorrow.
এছাড়া your, yours ইত্যাদি হল second person এর উদাহরণ।
Third person:-যার সম্বন্ধে কথা বলা হয়, তাকে Third person বলে।Example:-a.They are reading .
b.He is writing a book.
c.She will go there.
এছাড়া him,his,their, them ইত্যাদি হল third person এর উদাহরণ।
Demonstrative pronoun:- যে pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসিয়া সেই ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট
করিয়া বুঝায় তাহাকে Demonstrative pronoun বলে।
This,that, these, those ইত্যাদি এক একটি Demonstrative pronoun.
a.This is my pen.
b.That book is yours.
c.Those are trees.
d.These are pens.
Uses:- a.This/these- কাছের ব্যক্তি কিংবা বস্তুকে নির্দেশ করতে this এবংthese
ব্যবহৃত হয়।
b. That/those - দূরের ব্যক্তি কিংবা বস্তুকে নির্দেশ করতে that এবং those
ব্যবহৃত হয়।
1.One, ones, none, such, so ইত্যাদি যখন কোন nounএর পরিবর্তে বসিয়া ঐ noun কে নির্দেশ করে
তখন সেইগুলিকে Demonstrative pronoun রুপে গন্য করা হয়।
যেমন:- This is my shirt.
It is a good one.
Here is my some books.
I have read none.
2.Thatত্ত those পরবর্তী কোন word বা clause এর পুনরুক্তি নির্দেশ করিতে ব্যবহার করা হয় ।
যেমন:- Incorrect-The climate of Rajshahi is better than Rangpur.
correct- The climate of Rajshahi is better than that of Rangpur .
Wednesday, November 11, 2009
pronoun and its classification
personal pronoun-যে pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়, তাহাকে personal pronounবলে ।I,we, he,she,it
ইত্যাদি personal pronoun.
যেমন-Jalil is a student.He learns his lessons regularly.So all teachers love him.
উপরের বাক্যগুলিতে jalil এর পরিবর্তে heো him বসিয়াছে।heো himএখানে pronoun.
personal pronoun তিন প্রকার ।যথা- 1.pronoun of the ist.person-I,we,my,me,our ইত্যাদি।
2.pronoun of the 2nd.person-you,thou,yourইত্যাদি।
3.pronoun of the 3rd.person-He,she,it,they,theirইত্যাদি।
Gender,Numberত্ত Case ভেদে personalpronoun এর বিভিন্ন রুপ নিম্নে দেয়া হল।
person number nominative objective possessive
First singular I(আমি) Me(আমাকে) My,mine(আমার)
plural we(আমরা) us(আমাদিগকে) Our,ours(আমাদের)
Second singular you( তুমি) you(তোমাকে) your,yours(তোমার)
plural you(তোমরা) you(তোমাদিগকে) your,yours(তোমাদের)
Third singular He,she, it him,her,it His,her,hers,its(তাহার,ইহার)
(সে,ইহা) (তাহাকে)
plural They(তাহারা) Them(তাহাদিগকে) Their,theirs(তাহাদের)
Tuesday, November 10, 2009
Pronoun and its classification
Pronoun: একই noun বারবার ব্যবহার করলে তা ভাল শোনায় না বরং তা বিরক্তির সৃষ্টি করে। আর sentence শুদ্ধ হলেই তা ভাল
ইংরেজী নয় ।তা যাতে ভাল শোনায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হয়।আর এজন্য বার বার একই নাম বা noun ব্যবহার না
করে এর পরিবর্তে নতুন কোন word ব্যবহার করা হয় । আর noun এর পরিবর্তে যে word বসে তাকে Pronoun বলে ।
সংজ্ঞা: যে parts of speech টি noun এর পরিবর্তে ব্যবহৃত হয়, তাকে pronoun বলে।
Examples: Karim reads in class six.
He is a good student.
We love him.
এখানে he,we এবংhim হল pronoun.
Other Examples: Another,each,he, his,how,me,other,our,she,some,they,us,whatever,we,your
etc.
প্রকারভেদ: pronoun আট প্রকার ।যথা- 1.Personal pronoun
2.Demonstrative pronoun
3.Interrogative pronoun
4.Relative pronoun
5.Indefinite pronoun
6.Distributive pronoun
7.Reflexive pronoun
8.Reciprocal pronoun
Saturday, November 7, 2009
Noun and its classifications
Collective Noun:-যে noun দ্বারা এক জাতীয় কতকগুলি ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝাইয়া ইহাদের সমষ্টিকে বুঝায়, তাহাকে
Collective Noun বলে।
Examples: a.The Jury are divided in their opinions.
b.Our team plays well.
উপরের jury noun টি কয়েকজন বিচারকের সমষ্টিকে বুঝায়। আর Team noun টি
কয়েকজন খেলোয়াড়ের অবিভক্ত সমষ্পিকে বুঝায়।অতএব,এরা collective noun.
Other Examples: cattle,class,committee,flock,library,party,fleet,navy,
group,gang etc.
Material noun : যে noun কোন মূল বস্তু বা পদার্থের উপাদানকে সামগ্রিকভাবে বুঝায় , যাহা সংখ্যা দ্বারা গননা করা যায়না
এবং যাহাশুধু পরিমাণ দ্বারা বুঝানো যায়,তাহাকে Material noun বলে।
Examples: Drink water.
Milk is white.
I take tea everyday.
This ring is made of gold.
এখানে water,milk,tea and gold Material noun .
কেননা,এদেরকে গননা করা যায়না ।পরিমাপ করে বুঝতে হয় ।
Other examples: Air,salt,jute,sand,silver,rice etc.
Friday, September 11, 2009
NOUN AND ITS CLASSIFICATION
Common Noun:- যে Noun দ্বারা একই জাতীয় সকল ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায় অর্থাত শ্রেণীবাচক ব জাতিবাচক সাধারণ নামকে
বোঝায় তাহাকে Common Noun বা Class noun বলে । Man, dog,cow, horse, bird,river
ইত্যাদি common noun.
Ashok was a novel king.
Rita is a poor girl.
Baccu is a smart boy.
Kolkata is a big city.
লক্ষ্য কর, Ashok এক জন বিশেষ রাজার নাম, কিন্ত king শব্দটি যে-কোন রাজার ক্ষেত্রে বসতে পারে। Rita একটি বিশেষ মেয়ের নাম, কিন্ত girl শব্দটি যে-কোন মেয়েকে বোঝাতে পারে।Bacchu একটি বিশেষ ছেলের নাম,কিন্ত boy শব্দটি য়ে-কোন বালককে বোঝাতে পারে। Kolkata একটি বিশেষ শহরের নাম,কিন্ত city শব্দটি যে-কোন বড় শহরের ক্ষেত্রে বসতে পারে।
এইভাবে যখন কোন word কোন বিশেষ ব্যক্তি বা স্থানের নামকে বোঝায়, তখন তাহাকে বনে proper noun এবং যে word শ্রেণীবাচক
বা জাতিবাচক সাধারন নামকে বোঝায় তাকে বলে common noun.
সুতরাং আমরা বলতে পারি-
Ashok is a proper noun while king is a common noun.
Rita is a proper noun while girl is a common noun.
Bacchu is a proper noun while boy is a common noun.
Kolkata is a proper noun while city is a common noun.
আরত্ত লক্ষ্য কর, proper noun সর্বদাই capital letter দিয়ে লেখা শুরু করতে হয়,কিন্ত common noun এর ক্ষেত্রে তা হয় না।

